Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কিশোরগঞ্জে উদীচীর বাংলা নববর্ষ বরণ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে উদীচীর বাংলা নববর্ষ বরণ

নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ করেছে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী। এ উপলক্ষে সোমবার সকালে একটি শোভাযাত্রা বের করে উদীচী। শোভাযাত্রাটি জেলা সিপিবি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রা শেষে সিপিবি কার্যালয়ের সামনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আবুল হাসেম, মুক্তিযোদ্ধা নূরুল হক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা প্রমুখ।

 

আলোচনা শেষে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে সকলকে চিড়া. মুড়ি, দই, কলা ও গুড় দিয়ে আপ্যায়ন করানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।