Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

admin • 16 Sep 2024, 11:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন।সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম মীর মিলন। তিনি একই এলাকার জাবু মীরের ছেলে।

 

জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় মিছিলকারীদের কিছু লোক ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-ওলামা পরিষদের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে আলেম-ওলামা পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

 

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, উভয় পক্ষকে শান্ত করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে মারা গেছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫-২০ জন আহত হন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।