Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কিশোরগঞ্জে আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজলসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলকে তার নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়ত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক একে এম সামসুল ইসলাম খান মাসুমকে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গ্রেপ্তার করে র‍্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জেলা আওয়ামী লীগের সম্পাদক ছাড়া অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (২ অক্টোবর) আদালতে তোলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।

তাড়াইল থানার ওসি মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।