Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

কিশোগঞ্জের ইটনায় নতুন ইউএনও হিসেবে গোলাম মাসুম প্রধানের যোগদান

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কিশোগঞ্জের ইটনায় নতুন ইউএনও হিসেবে গোলাম মাসুম প্রধানের যোগদান

কিশোগঞ্জের হাওর উপজেলা ইটনায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন রেজা মো. গোলাম মাসুম প্রধান। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ইউএনও হিসেবে ইটনায় যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভায় নবাগত ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আমি মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধসহ উপজেলাবাসীর সেবা করতে চাই।

 

এ বিষয়ে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

পরে উপজেলার নিয়মিত মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটি সভায় নবাগত ইউএনও অংশগ্রহণ করেন।

 

প্রসঙ্গত, নবাগত ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধান পঞ্চগড় জেলার বাসিন্দা এবং ৩৪তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।