Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাল শরীয়তপুরের সব গণপরিবহন বন্ধ থাকবে

admin • 21 May 2023, 08:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাল শরীয়তপুরের সব গণপরিবহন বন্ধ থাকবে

আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আগামীকাল সোমবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর-ঢাকা রুটসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকবে। এ সময় শরীয়তপুর জেলার অভ্যন্তরে আসা-যাওয়ার সব গণপরিবহন বন্ধ থাকবে।

 

রোববার (২১ মে) বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদার ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। বাৎসরিক হিসেব ও নির্বাচনের তারিখ নির্ধারণ করতেই মূলত সভা ডাকা হয়েছে। বিগত ১০ দিন আগে ঠিক করা হয়েছিল সাধারণ সভার তারিখ। সভা উপলক্ষ্যে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শরীয়তপুর টু ঢাকা, ঢাকা টু শরীয়তপুর, শরীয়তপুর টু মাদারীপুর, মাদারীপুর টু শরীয়তপুর, শরীয়তপুর টু বেনাপোল ও বেনাপোল টু শরীয়তপুরসহ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। সভা শেষে নিয়মিত রুটিনের মতো যাত্রী নিয়ে চলাফেরা করবে সব গণপরিবহন।

 

তবে শরীয়তপুরের অভ্যন্তরে সিএনজি, অটোরিকশা দিয়ে চলাচল করতে পারবেন যাত্রীরা। ভাড়া প্রতিদিনের মতো স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।