Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে সাংবাদিক লাঞ্ছিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে সাংবাদিক লাঞ্ছিত

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে আবারো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযানে উপস্থিত হওয়ায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান জানান, সোমবার দুপুরে কাদিরকোল গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে এমন খবরে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়।

 

সেখানে পৌঁছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আমি আমার পরিচয় প্রদান করি। আমার পরিচয় পাওয়ার পরই ক্ষেপে যান তারা। তারা আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম, উপ-পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেয়। তবে সেখান থেকে কোন মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারী কর্মকর্তাদের শাস্তির দাবী জানান।

 

অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম বলেন, না বুঝে আমার এক সিপাই তার মোবাইলটা নিয়ে নিয়েছিলো। পরে আমরা তার কাছে ভুল স্বীকার করেছি। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সাখে একটু ভুলবোঝাবুঝি হয়েছিলো। পরে সেটা ঠিক হয়ে গেছে।

 

উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ শহরে এমন বিতর্কিত কর্মকান্ড করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পৌর কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত করে উপ-পরিদর্শক আলতাফ হোসেনসহ অন্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।