Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কালীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

admin • 21 Jan 2024, 07:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কালীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মো. খোরশেদ (৩৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে কালিগঞ্জের মুলগাও রোডে ঘটনাটি ঘটে।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বিকেলের দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, খোরশেদ রাজশাহীর পুটিয়া উপজেলার মো. খোদাবক্স এর ছেলে। বর্তমানে কালীগঞ্জে ভাড়া থাকতেন তিনি।

 

হাসপাতালে নিয়ে আসা মনিরুল ইসলাম (খোরশেদের চাচা) জানান, খোরশেদ একটি এনজিওতে চাকরি করেন। আজ দুপুরের দিকে এনজিওর টাকা কালেকশনের জন্য মোটরসাইকেল করে কালীগঞ্জের বাসা থেকে বের হয় সে। পথিমধ্যে মুলগাও রোডে দ্রুতগতির একটি প্রাইভেট কার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে খোরশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।