Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কালীগঞ্জে নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

admin • 15 Apr 2023, 09:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কালীগঞ্জে নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

জেলার কালীগঞ্জের কাঁকশিয়ালী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রামপ্রসাদ হালদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নিখোঁজ হওয়ার সাড়ে চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।

 

নিহত রামপ্রসাদ হালদার উপজেলা সদরের বাজারগ্রামের সন্তোষ হালদারের ছেলে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাঁকশিয়ালী নদীর খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর নিচে জাল ফেলতে গিতে প্রবল স্রোতে ভেসে যান রামপ্রসাদ হালদার।

 

স্থানীয় ইউপি সদস্য আবু মুসা সরদার জানান, রামপ্রসাদ হালদার কাঁকশিয়ালী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শনিবার তিনি নদীতে জাল ফেলতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দিলে তাদের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বেলা সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।