Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কারাগারে বিয়ে, আসামিকে মুক্তির নির্দেশ

admin • 08 Dec 2023, 11:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কারাগারে বিয়ে, আসামিকে মুক্তির নির্দেশ

আপিল বিভাগের আদেশ ও দুই পরিবারের সম্মতিতে ধর্ষণের শিকার ১৭ বছরের নাবালিকার সঙ্গে ধর্ষকের বিয়ের আয়োজন সম্পন্ন করেছে লালমনিরহাট কারা কর্তৃপক্ষ। তাদের বিয়ে হওয়ায় ওই ধর্ষণ মামলার আসামির জামিন বহাল রেখে মুক্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

   

সোমবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, ২০২২ সালের ১৩ জুলাই লালমনিরহাটের আদিতমারীর এক কিশোীকে অপহরণ করে একই এলাকার রকিব। পরে ২০২৩ সালের ৮ এপ্রিল অপহরণ ও ধর্ষণের অভিযোগে রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

   

একইদিন অপহরণের শিকার হওয়া কিশোরীকে উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে রকিবুজ্জামান রকিবকে গ্রেফতার করা হয়। মেডিকেল পরীক্ষায় ওই মেয়ে গর্ভবতী বলে প্রমাণ পাওয়া যায়। তবে গর্ভের সন্তান পরে নষ্ট হয়ে যায়। মামলায় গত জুন মাসে আসামিকে জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

   

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আসামি রকিবুজ্জামান রকিবের জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

 

এর মধ্যে জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে আসামিপক্ষও। শুনানিতে আসামিপক্ষ লিখিতভাবে আদালতকে জানান, ভুক্তভোগীর সঙ্গে আসামির বিয়ের ব্যবস্থা করতে উভয়পক্ষ রাজি হয়েছেন। এরপর ভুক্তভোগীকে বিয়ের শর্তে আসামির জামিন প্রার্থনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।