Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

কারও ওপর নির্ভরশীলতা নয়, নিজেরাই বাংলাদেশ গড়বো: প্রধানমন্ত্রী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কারও ওপর নির্ভরশীলতা নয়, নিজেরাই বাংলাদেশ গড়বো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বাসবভন এখন খামার বাড়িতে পরিণত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, কারও ওপর নির্ভরশীল নয়, নিজেরাই বাংলাদেশকে গড়ে তুলবো। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের কোথাও কোনো মানুষ না খেয়ে মারা যায় না। ১৭ কোটি মানুষের দেশে ১৮ কোটি সিম ব্যবহার হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের কাজ আত্মমর্যাদাশীল দেশ গড়া, আর বিএনপির কাজ হাত পেতে চলা।

দেশের অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রেমিট্যান্স না পাঠিয়ে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিএনপি।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা কাজে লাগিয়ে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। তিনি বলেন, বিএনপির চুরিচামারি করে রাখা টাকা আন্দোলনের নামে বের হচ্ছে। নির্বাচন পর্যন্ত বিএনপির লাফালাফি থাকবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশ ও জনগণের সেবায় বিশ্বাস করে। আজকের বাংলাদেশ তার প্রমাণ বহন করে।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা ছিল বলেই আজ উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছে বাংলাদেশ। শেখ হাসিনা বলেন, বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানে সেশনজট সৃষ্টি করেছিল। সেগুলো আওয়ামী লীগের আমলে দূর হয়েছে।

এ সময় এতিমের টাকার লোভ যে সামলাতে পারেনি সে দেশকে কী দেবে- এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক চায়, কিন্তু তারা কি পাগল আর শিশুর সন্ধান পেয়েছে?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।