Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

admin • 02 Jan 2024, 09:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কারওয়ান বাজারের কাঠপট্টি মাছ বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন

 

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আলী হোসেন জানান, কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের মরদেহ মর্গে রাখা আছে। এ বিষয়ে রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।