Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

admin • 12 Sep 2022, 07:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে চি‌কিৎসা শে‌ষে বা‌ড়ি ফেরার প‌থে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হ‌য়। সোমবার (১২ সে‌প্টেম্বর) বি‌কে‌লে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের বল্লভবাড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

   

নিহতরা হ‌লেন, কা‌লিহাতী উপ‌জেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ি গ্রামের আশরাফ আলীর ছে‌লে জহিরুল ইসলাম (২২) এবং ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দী গ্রামের আব্দুল মজিদের ছেলে সবুজ (২৫)। তাদের ম‌ধ্যে জ‌হিরুল ঢাকায় মে‌ট্রো‌রে‌লে কাজ কর‌ত।

   

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোকা‌ম্মেল হো‌সেন জানান, মোটরসাইকেল নি‌য়ে তারা দুই বন্ধু টাঙ্গাইল থে‌কে বা‌ড়ির দি‌কে যা‌চ্ছিল। এ সময় তা‌দের মোটরসাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পড়ে গেলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তা‌দের মৃত্যু হয়। প‌রে কাভার্ডভ্যান‌টি পা‌লি‌য়ে যায়।

 

তি‌নি আরও জানান, আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।