Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল সহোদর চালক-হেলপারের

admin • 21 Jul 2023, 09:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল সহোদর চালক-হেলপারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে অপর কাভার্ডভ্যানের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। তারা পেছনের কাভার্ডভ্যানের চালক ও হেলপার। নিহত দু’জন সম্পর্কে ভাই। শুক্রবার মহাসড়কের চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আজিজুল হক (৩৪) ও তার ভাই হেলপার রবিউল হক (২৩)।

 

জানা গেছে, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময় পেছনের কাভার্ডভ্যানের চালক ও হেলপার কাভার্ডভ্যানে আটকে যায়।

 

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ওবায়েদুল হক বলেন, সামনের কাভার্ডভ্যান পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।