Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবক নিহত

admin • 27 May 2023, 05:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) বিকেলে পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার আমিনুল ইমলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে একই দিন দুপুরে উপজেলার ভাতারমারি ইক্ষু ফার্মের রেল ক্রসিং পারাপারের সময় ঢাকাগামী 'পঞ্চগড় এক্সপ্রেস' আন্তঃনগরে কাটা পড়ে তার মৃত্যু হয়।

 

নিহত রুহুল আমিন উপজেলার ঘিডোব গ্রামের বাসিন্দা।

 

মাস্টার আমিনুল ইমলাম জানান, শনিবার দুপুরে রুহুল হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাইসাইকেলে নিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। এ সময় রেল ক্রসিংয়ে নিধারিত কোনো গেটম্যান ছিল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।