Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কানা-খোঁড়া যাকেই মনোনয়ন দেব বিজয়ী করবেন: শেখ হাসিনা

admin • 05 Nov 2023, 09:35 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কানা-খোঁড়া যাকেই মনোনয়ন দেব বিজয়ী করবেন: শেখ হাসিনা

উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই আজ এত উন্নতি হচ্ছে। সেই কথাটা যেন তারা মনে রাখে। আগামী নির্বাচনের তফশিল যে কোনো সময় ঘোষণা হবে। আগামী নির্বাচনে যাকেই প্রার্থী করি, সেটা কানা-খোঁড়া যেই হোক-নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন। করবেন কি না হাত তুলে ওয়াদা করেন। এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে সমর্থন জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এবার নৌকা জিতবেই’। আবারও বলব, এদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই চাই। এ সময় প্রধানমন্ত্রী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জিতবে এবার নৌকা’ স্লোগান দেন।

শনিবার বিকালে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেটা আমরা ঠিক করে দেব। যাকে মনোনয়ন দেব, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যেন আবার আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখনো অনেক উন্নয়নের কাজ বাকি, সেগুলো যেন সম্পন্ন করতে পারি। কারণ ওই সন্ত্রাসী, জঙ্গিবাদীরা এলে এ দেশকে টিকতে দেবে না। সেজন্য জনগণের স্বার্থে, কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকা মার্কাই পারে স্বাধীনতা, উন্নয়ন দিতে।

এর আগে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টা ৩৫ মিনিটে পতাকা নেড়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।