Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জাতীয়

কাদের সিদ্দিকীসহ আহতদের জন্য জয়ের সমবেদনা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কাদের সিদ্দিকীসহ আহতদের জন্য জয়ের সমবেদনা

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি বঙ্গবীর কাদের সিদ্দিকী , জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ আহতদের জন্য সমবেদনা জানান তিনি।

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ সমবেদনা জানান। সজীব ওয়াজেদ বলেন, ‘যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।

শোক দিবস পালনের জন্য যারা আজ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরো বলেন, ‘আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন, জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ দিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে। কাদের সিদ্দিকী,জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ যারা হামলায় আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার সমবেদনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।