Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কাজে ব্যস্ত মা, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কাজে ব্যস্ত মা, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হারিনা (চিনাকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত শিশু উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামের নূরুল ইসলামের মেয়ে মরিয়ম আক্তার (১৪ মাস)।

 

জানা যায়, নূরুল ইসলামের স্ত্রী তার কন্যা মরিয়মকে বাড়িতে বসিয়ে রেখে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর শিশুটির সাড়া না পেয়ে খুঁজতে থাকেন। পরে টিউবওয়েলের পাড়ে পানি ভর্তি বালতি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।