কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ , সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্রদূত, বাউল সাধক ও সাহিত্যিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কাঙ্গাল হরিনাথ জাদুঘরের মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এসময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ জাদুঘর এক্সপ্লোরেশন অফিসার ওবায়দুল্লাহ, এডভোকেট লালিম হক, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার রায় , বিশিষ্ট নাট্যজন লিটন আব্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।





