Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

কলেজের ভবন থেকে তরুণীর লাফ, অতঃপর...

admin • 09 Mar 2024, 08:14 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কলেজের ভবন থেকে তরুণীর লাফ, অতঃপর...

বে-সরকারি এক কলেজে পড়তেন সাহিত্য নামের এক তরুণী। থাকতেন হোস্টেলে, তবে হঠাৎ কলেজের ভবন থেকে লাফ দিয়েছেন তিনি। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হানামকোন্ডা এলাকায়। স্থানীয় গণমাধ্যম বলছে, শুক্রবার (০৮ মার্চ) পুলিশ জানিয়েছে ১৭ বছর বয়সী সাহিত্য উচ্চ মাধ্যমিকস্তরের ছাত্রী ছিলেন।

কর্মকর্তারা বলেছেন, ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। হানামকোন্ডা পুলিশের এক কর্মকর্তা সঞ্জীব বলেন, 'এই ঘটনাটি ভীমরাম এলাকার একটি বেসরকারি কলেজে ঘটেছে। মৃত তরুণী একটি হোস্টেলে থাকতেন। কলেজ কর্তৃপক্ষ আজ (শুক্রবার) সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে।'

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে "মেয়েটি ভবন থেকে লাফ দেয়ার পিছনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।