Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

করের আওতা বাড়িয়ে ব্যয় নির্বাহ করতে হবে: চসিক মেয়র

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
করের আওতা বাড়িয়ে ব্যয় নির্বাহ করতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর গৃহকর নিয়ে করদাতারা যে বিভ্রান্তিতে ছিলেন তা নিরসনে আপিল বোর্ডের গণশুনানির মাধ্যমে সহনীয় পর্যায়ে চূড়ান্ত গৃহকর নির্ধারণ করা হচ্ছে। করদাতাদের সামর্থ অনুযায়ী কর দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছে।

তিনি বলেন, চসিকের কর্মকাণ্ড পরিচালনা করতে গৃহকর ছাড়া অন্য কোনো আয়ের পথ নেই। সরকার থেকে আগে যে থোক বরাদ্দ দেওয়া হতো তাও বর্তমানে বন্ধ। সহনীয় পর্যায়ে কর নির্ধারণপূর্বক করের আওতা বাড়িয়ে চসিকের বিশাল ব্যয় নির্বাহ করতে হবে।

সোমবার নগরীর আন্দরকিল্লা পুরাতন নগর ভবনে চসিক রাজস্ব বিভাগের ৩নং সার্কেলের ওয়ার্ড/মহল্লা হোল্ডিংগুলোর বিপরীতে ‘পি’ ফরমে প্রাপ্ত আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে গঠিত রিভিউ বোর্ড-৩ এর গণশুনানিতে এসব কথা বলেন চসিক মেয়র।

তিনি বলেন, একটি মহল আয়তনের ওপর কর মূল্যায়ন করার যে দাবি জানাচ্ছে তা আমলে নিলে কর মূল্যায়ন সহনীয় হবে তা ভ্রান্ত ধারণা। সেক্ষেত্রে ভাড়ার ওপর কর মূল্যায়ন যতটুকু সহনীয় করা যায় তা আয়তনভিত্তিক মূল্যায়নে সম্ভব নয়। করদাতারা চসিককে যে কর প্রদান করছেন তা ২০১০ সালের মূল্যায়নকৃত। বিগত সময়ে দুই দফা কর মূল্যায়নের বিধি-বিধান থাকলেও তা স্থগিত ছিল। এতে করদাতাদের সেই কর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়েছে।

সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রিভিউ বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর নীলু নাগ, হাজী নুরুল হক, গাজী মো. শফিউল আজম, রুমকী সেনগুপ্ত, রিভিউ বোর্ডের সদস্য প্রকৌশলী অসীম সেন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।