Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

করিমগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণ চেয়ে মানববন্ধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
করিমগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণ চেয়ে মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১০নং জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েমের শাস্তি ও অপসারণ চেয়ে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, সেবার বদলে হয়রানি ও অসদাচরণের অভিযোগে রোববার (১৪ মে) বিকেলে কিশোরগঞ্জ-চামটা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধন থেকে অভিযুক্ত চেয়ারম্যানের দ্রুত বিচার দাবি করে আওয়ামী লীগ নেতা তানভীর আহমেদ বলেন, আওয়ামী লীগ মনোনীত এ চেয়ারম্যান দুর্নীতির মাধ্যমে বর্তমান সরকারের বিশাল উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছে।

 

তিনি আরও জানান, ইতোমধ্যে তার বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, ইউপি সদস্যদের মারধরসহ নানা দুর্নীতি ও অনিয়মের ব্যবস্থা নিতে আটজন ইউপি সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নুসরাত সুলতানা ঊষা বলেন, নৌকার চেয়ারম্যান হয়ে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। মন মতো না হলে সেবা গ্রহীতাদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এমনকি সেবা নিতে এসে অনেকেই শারীরিক নির্যাতনেরও স্বীকার হয়েছেন।

 

ইউপি সদস্য মো. সোহাগ মিয়া, মো. মতিউর রহমান, জুনায়েদ তুর্য্য, সারওয়ার আলম, মো. সাইদুর রহমান, আলম মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস আক্তার ও আছমা আক্তার বলেন, কোথায় কোন প্রকল্প, কিভাবে হচ্ছে এর কোন কিছুই আমাদের অবহিত করেন না চেয়ারম্যান। সেবাগ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণের জন্য প্রায়ই আমাদের অভিযোগ শুনতে হয়।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েমের মোবাইলে একাধিকবার কল করলে কোন সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।