Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

করতোয়া ট্রাজেডির স্থলে 'ওয়াই সেতুর' ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন রেলমন্ত্রী

admin • 18 Oct 2023, 07:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
করতোয়া ট্রাজেডির স্থলে 'ওয়াই সেতুর' ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন রেলমন্ত্রী

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ৭২ জনের মৃত্যুর একবছর পর দুর্ঘটনাস্থল মাড়েয়া-আউলিয়া ঘাটে ওয়াই আকৃতির সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।সেতুটির ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলমন্ত্রী অ্যাড. মো. নুরুল ইসলাম সুজন,এমপি।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের প্রবেশ মুখে বহুল প্রত্যাশিত মাড়েয়ার আউলিয়া ঘাটে ওয়াই আকৃতির সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিভিন্ন প্রক্রিয়ার জন্য সময় লাগছে। তবে সেতুটি ভূমিকম্প সহনশীল ও অত্যাধুনিক ভাবে তৈরি করতে কাজ চলছে। আশা করছি, পদ্মা সেতুর মত এ এলাকার মানুষ অনেকটাই সুফল অর্জন করবে।

দ্রুতই সেতুর কাজ শুরু হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, বুধবার থেকে আগামী দেড় বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হবে। এর আগে আউলিয়াঘাটে নিহত ৭২ জনের আত্মার শান্তি কামনাসহ দেশের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন মন্ত্রী।

 

পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়ন ও নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলশ টবি, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

 

জানা যায়, আউলিয়া ঘাটের করতোয়া নদীর ওপর ১১৬ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৫৮৮ টাকা ব্যয়ে ৮৯১ মিটার পিসি গার্ডারের এই ওয়াই সেতু নির্মাণ করা হবে। এতে এই এলাকার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে , সেই সাথে উন্নত যোগাযোগ ব্যাবস্থার আওতায় আসবে ঐ অঞ্চলের জনগোষ্ঠী ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।