Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কবে চালু হচ্ছে পঞ্চগড় চিনিকল?

admin • 12 Jan 2024, 10:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কবে চালু হচ্ছে  পঞ্চগড় চিনিকল?

পঞ্চগড় জেলার একমাত্র ভারি ও রাষ্টয়াত্ব শিল্প প্রতিষ্ঠান " পঞ্চগড় চিনিকল লিমিটেড " বন্ধ দীর্ঘদিন ধরে । দীর্ঘদিন লোকসানে জর্জরিত প্রতিষ্ঠানটি ১৪০০ শ্রমিকের পাশাপাশি , কৃষক, পরিবহন সহ বিভিন্ন পেশায় হাজার হাজার মানুষ নির্ভরশীল হয়েছিল ।

 

১১ জানুয়ারি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সকল চিনিকলে আখ রোপণ নিশ্চিতকরণ প্রসঙ্গে একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করে । এতেই আশার মুখ দেখছেন পঞ্চগড়ের চিনিকল সংশ্লিষ্টরা ।

 

বিজ্ঞপ্তিটিতে বলা হয় " শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গত ০৯-০১-২০২৪ খ্রি. তারিখ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন পরিদর্শনকালে সকল চিনিকলে (বন্ধ চিনিকলসহ) আখ রোপণ কার্যক্রম নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

 

বিএসএফআইসি'র অন্তর্গত ০৯ (নয়)টি চালু চিনিকলে আখ রোপণ কার্যক্রম চলমান আছে এবং পাশ্ববর্তী চালু মিলের তত্ত্বাবধানে

 

বন্ধ চিনিকলসমূহেও আখ রোপণ চলমান আছে। এমতাবস্থায় এখন থেকে বন্ধ চিনিকলসমূহেও আখ রোপণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

অদূর ভবিষ্যতে সকল বন্ধ চিনিকল চালু করার সম্ভবনাকে মাথায় রেখে ব্যাপকভাবে আখ রোপণ নিশ্চিত করার জন্য বন্ধ চিনিকলসহ সকল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক/ইনচার্জগণকে নির্দেশ প্রদান করা হলো। "

 

শেখ শোয়েবুল আলম এনটিসি) চেয়ারম্যান (গ্রেড-১) স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তি দেখে আশায় বুক বাধছেন পঞ্চগড়ের সাধারণ মানুষ । আখ চাষের জমিতে চা রোপন করেছিল পঞ্চগড়ের কৃষক । তবে অসাধু সিন্ডিকেটের কবলে ন্যায্য মূল্য না পেয়ে হুমকির মুখে চা শিল্প ।

সরকারের সদিচ্ছা থাকলে পরবর্তী মৌসুমে পঞ্চগড় চিনিকল চালু হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা । পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া তাঁর নির্বাচনী ইশতেহারে চিনিকল চালুর বিষয়টি রেখেছেন ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।