Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কবরস্থানের অজুখানা থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কবরস্থানের অজুখানা থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কবরস্থানের অজুখানা থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ওই তরুণীর গলা বাঁধা অবস্থায় ছিল। এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তার আনুমানিক বয়স ২২ বছর।

 

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদার কান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহের অজুখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তি অজুখানায় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২১ বছর হবে ।

 

নিহত ওই তরুণী বস্ত্রহীন অবস্থায় ছিল, মাথার ওপরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

 

এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে হত্যার আগে ধর্ষণের কোন ঘটনা ঘটেছে কিনা বিষয়টি খতিয়া দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।