Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

admin • 19 Nov 2023, 03:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকাস্থ রেলওয়ে’র সহকারি পরিবহন কর্মকর্তা মো. সাজিদুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

 

রোববার বেলা পৌনে ৩টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন।

 

ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে কী ত্রুটি রয়েছে তা বোঝার চেষ্টা করবো। তদন্ত করে মূলত জানা যাবে কী কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে।’

আরো পড়ুন:ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ  

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।

   

স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।