Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

admin • 20 Oct 2024, 09:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৯০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। চার থেকে পাঁচ দিন আগে এ ঘটনা ঘটে।

 

ওসি আতাউর রহমান আকন্দ বলেন, মনি কিশোর বাসায় একা থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। রামপুরা বিটিভি ভবনের পেছনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর জনপ্রিয় গানের মধ্যে—‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘কষ্ট আছে যত’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’ ও ‘মুখে বল ভালোবাসি’ অন্যতম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।