Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়ে সহ নিহত ৪

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়ে সহ নিহত ৪

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া এবং চকরিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিকেল চকরিয়ায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮নং আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আমির জাফর জানান, বিকেলে পাহাড়ের নিচে বসবাসরত আনোয়ারের শেডের উপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে আনোয়ারের স্ত্রী ও তার শিশু মেয়ে। পরে দমকল বাহিনী ও স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

 

উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (২)।

 

অন্যদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।