Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কক্সবাজারে ট্রলারে পাওয়া ৬ জনের দাফন সম্পন্ন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কক্সবাজারে ট্রলারে পাওয়া ৬ জনের দাফন সম্পন্ন

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় শনাক্ত হওয়া ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাতে মহেশখালী এবং চকোরিয়ায় পৃথক জানাজা শেষে তাদের দাফন করা হয়।

 

এর আগে সোমবার রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহিন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

 

হস্তান্তর করা ৬ জেলে হলেন- মহেশখালীর শামসুল আলম, শওকত উল্লাহ, মো. গনি ওসমান, নুরুল কবির, চকরিয়ার মো. তারেক ও মো. শাহজাহান। বাকি চারজনের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি।

 

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে। নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে। বাকি চারজনের পরিচয় শনাক্তে সিআইডি কাজ করছে।

 

প্রসঙ্গত, রোববার (২৩ এপ্রিল) দুপুরে বঙ্গোপসাগর থেকে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে টেনে আনা একটি ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নামহীন ওই ট্রলারের মালিক মহেশখালী উপজেলার হোয়ানক ছনখোলাপাড়ার রফিক উল্লাহর ছেলে শামসুল আলম।

 

স্থানীয় জেলেরা জানান, সাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারটির কিছু অংশ ডুবে ছিল। পরে অপর একটি ট্রলার বিশেষ ব্যবস্থায় ট্রলারটিকে টেনে শনিবার সন্ধ্যায় নাজিরারটেকে নিয়ে আসে। ভাটার পর রোববার সকালে ট্রলারটির ভেতরে মানুষের হাত-পা দেখা যায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত হওয়ায় কাউকে ভালোভাবে চেনা যায়নি। তবে অনেকের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।