Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ওসির ফেসবুক পোস্ট, বাবা-মাকে ফিরে পেল শিশুটি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ওসির ফেসবুক পোস্ট, বাবা-মাকে ফিরে পেল শিশুটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি চেলেরঘাট নামক এলাকা থেকে বৃহস্পতিবার (১২ মে) দুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পুলিশ। তবে নিজ নাম ও বাবা-মা, ভাইয়ের নাম বলতে পারলেও তার ঠিকানা ছিল অজানা। ঠিকানাহারা ওই শিশুর পরিচয় খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন। ওই পোস্ট শেয়ারে শেয়ারে ফেসবুকে ছড়িয়ে পড়ায় শিশু শান্তনা ফিরে পায় তার বাবা-মাকে।

 

এদিন সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের ফরিদপুর গ্রাম থেকে শান্তনা নামের পাঁচ বছরের একটি শিশু হারিয়ে যায়। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে খুঁজে পেতে নিজ গ্রামসহ আশপাশের এলাকায় মাইকিংও করেন তারা।

 

অন্যদিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি চেলেরঘাট নামক এলাকা থেকে উদ্ধার শিশুটির স্বজনদের সন্ধান পেতে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ত্রিশাল থানার’ আইডি থেকে পোষ্ট দেন ওসি মাইন উদ্দিন। পোষ্টটি নজরে আসে শিশুটির স্বজনদের। ওইদিন রাত ১টার দিকে ত্রিশাল থানায় ছুটে আসেন শিশুটির বাবা-মা ও স্বজনরা। শিশু শান্তনা ফিরে পায় তার বাবা-মাকে।

 

বাবা কাসেম জানান, চকলেট-বিস্কিট কিনে দিয়ে মেয়েকে বাড়ি যেতে বলে, আমি রিকশা নিয়ে চলে যাই। কীভাবে সে ত্রিশাল চলে আসে আমরা জানি না।

ওসি মাইন উদ্দিন বলেন, রাত ১টার দিকে মাকে পেয়ে খুশি হয় শান্তনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।