Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ওরসে যাওয়ার পথে ট্রেনের ধাক্কা ও নদীতে লাফিয়ে নিহত ২

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ওরসে যাওয়ার পথে ট্রেনের ধাক্কা ও নদীতে লাফিয়ে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর শাহ পীর কেল্লা শহীদ (র.) মাজার শরীফের বাৎসরিক ওরসে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভক্তরা।

হঠাৎ ট্রেন আসায় ছোটাছুটি শুরু করতে থাকেন তাঁরা। এ সময় ট্রেনের ধাক্কা ও তিতাস নদীতে লাফিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খড়মপুর তিতাস নদীর ওপর ২ নম্বর রেল ব্রিজে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি আসতে দেখে পানিতে লাফিয়ে পড়ে একজন ও ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে আরেকজন মারা যান।

পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করে। নিহত একজন মাধবদী উপজেলার দোয়ানি গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে শুক্কুর মিয়া (৫০)। অপর মরদেহের (২২) পরিচয় জানা যায়নি।

আখাউড়ায় খড়মপুর শাহ পীর কেল্লা শহীদ (র.) মাজারে বৃহস্পতিবার থেকে ৭ দিনব্যাপী ওরশ শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত যোগ দিচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।