Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ওয়ারিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ওয়ারিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২সেপ্টম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আজিজুল বলেন, আমরা ঠিকাদারের অধীনে দিন মজুরিতে শ্রমিক হিসেবে কাজ করি। আজ দুপুরের দিকে দেলোয়ারসহ আমরা কয়েকজন শ্রমিক ওয়ারী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের চন্দ্র মোহন বসাক লেনে ড্রেন সংস্কারের কাজ করছিলাম।

 

এ সময় শাবল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শে অচেতন হয়ে যান দেলোয়ার। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, দেলোয়ার সুনামগঞ্জের ধর্মপাশা থানা এলাকার বাসিন্দা। তিনি ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।