Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ওমানে ভবন থেকে পড়ে যুবক নিহত

admin • 16 Oct 2023, 10:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ওমানে ভবন থেকে পড়ে যুবক নিহত

বিয়ের ১৩ দিন পর ওমানে গিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মেহেদী হাসান। মেহেদীর রং না শুকাতেই প্রাণ গেছে তার। ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হয়েছেন তিনি।

তিনি ব্রাহ্মণপাড়ার নাইঘর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। মেহেদী ওমানে কনস্ট্রাকশনের কাজ করতেন। বিয়ের ১৩ দিনের মাথায় ১৩ অক্টোবর ওমানে যান মেহেদী।

সোমবার খবর আসে ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মেহেদী গুরুতর আহত হয়েছেন। পরে খবর আসে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। চাচা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।