Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঐতিহাসিক ৭ মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা পুলিশের শ্রদ্ধা

admin • 07 Mar 2023, 03:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঐতিহাসিক ৭ মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা পুলিশের শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার, মোঃ খাইরুল আলম।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে পুলিশ সুপার, কুষ্টিয়া’র কার্যালয় চত্বরে নির্মিত বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।