বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ বছরই (২০২৩) আওয়ামী লীগ ও শেখ হাসিনার শেষ বছর।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
জনগণের উদ্দেশে দুলু বলেন, শুধু এ বছর কষ্ট করুন। আপনাদের সামনে নতুন সূর্য অপেক্ষা করছে। সেই সূর্য গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার। এই সূর্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই গণতন্ত্র উধাও হয়ে যায়। যতদিন মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, খাদ্যের অধিকার, মানুষের কথা বলার অধিকার ফিরে না আসবে ততদিন আন্দোলন চলবে।
এ সময় অসহায় ও দুস্থদের মাঝে ২০০ কম্বল ও মাদরাসা ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়।





