Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এসোসিয়েশন ফর স্টুডেন্টস প্রোগ্রেস শিক্ষাবৃত্তি ২০২২ "বিদ্যাবত্তা " পুরষ্কার বিতরণী

admin • 14 Jan 2023, 09:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসোসিয়েশন ফর স্টুডেন্টস প্রোগ্রেস শিক্ষাবৃত্তি ২০২২ "বিদ্যাবত্তা " পুরষ্কার বিতরণী

২০১৬ সালে প্রতিষ্ঠিত গোমতী পাড়ের শীর্ষ সংগঠন এসোসিয়েশন ফর স্টুডেন্টস প্রোগ্রেস (এ.এস.পি) শিক্ষাবৃত্তি ২০২২ "বিদ্যাবত্তা " পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৪ই জানুয়ারী শনিবার বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল হাসেম খাঁন এমপি ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, বুড়িচং উপজেলা সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান , সহকারি এটর্নী জেনারেল এ্যাডভোকেট শামীম খান , আলহাজ্ব মফিজুল ইসলাম , ইঞ্জিনিয়ার বাছির খান ,ইঞ্জিনিয়ার সবুজ সহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদ্বয়।

অনুষ্ঠানে আবু ছালেক সেলিম রেজা সৌরভ ,শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সংগঠনের সম্মানিত সভাপতি মিহাদুল হাসান । অনুষ্ঠানে ন সংগঠনের সাবেক সভাপতি তানভীর বিন এনামের সার্বিক ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতার সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইমুন মুনতাছির সিজান।

   

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন রনি চন্দ্র দাশ ,ইকরামুল হাসান রাব্বি ,ওমর আল জুনায়েদ , জামিলুর রহমান তানিম ,সাইফুল ইসলাম সবুজ ,ফখরুল আলম সিফাত। এসময় আরো উপস্থিত ছিলেন অপু ,আব্দুল্লাহ আল আসাদ ,সাজিদ , আপন মিত্র ,মীম , চেরী , পারভেজ ,হানজালা সৌরভ ,ইমাম মেহেদি , তালহা জুবায়ের , নবীন ,হাদী ,সিয়াম প্রমুখ।

 

উল্লেখ্য যে , ২০২২ সালের ১৭ ই ডিসেম্বর বুড়িচং - ব্রাহ্মণপাড়ায় একযোগে ৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় গোমতি অব-বাহিকার বৃহৎ প্রকল্প এ.এস.পি শিক্ষাবৃত্তি ২০২২। ১৭৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ২১৯ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে। "বিদ্যাবত্তা " পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং দর্শকদের জন্য প্রশ্নোত্তরের মাধ্যমে মোবাইল রিচার্জ অনুষ্ঠান আয়োজিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।