Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

admin • 17 Sep 2023, 04:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ কারখানার গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার দুপুর সোয়া ১২ দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে কেমিক্যাল ও প্লাষ্টিক জাতীয় জিনিস পত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর কাঠালদিয়া এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ কারখানার বাইরের একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ কেমিক্যাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে উত্তরা, টঙ্গী ও আশেপাশের এলাকার ফায়ার স্টেশনের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

পরে তাদের আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এসকেএফ কারখানার সিনিয়র ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম বলেন, এটি কার পার্কিং এরিয়া। আগুন লাগার পর আমাদের নিজস্ব কর্মী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বোতলে রাখা কেমিক্যাল, টিস্যু পেপার ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।