Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

এসএ পরিবহনে আগুন

admin • 09 Oct 2023, 01:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএ পরিবহনে আগুন

রাজধানী ঢাকার কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ অক্টোবর) সকালে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পায়। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন এ ফায়ার কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।