Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এসএসসি পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

admin • 27 Apr 2023, 09:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

আগামী রোববার (৩০ এপ্রিল) থেকে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ আদেশ আগামী রোববার (৩০ এপ্রিল) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।