Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

admin • 23 Jun 2026, 07:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের (২০২৬) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তারিখের কথা জানান। এর আগে গত ৮ জুলাই সচিবালয়ে একই তথ্য দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, জুলাই মাসের ২০ তারিখে রেজাল্ট দেওয়ার পরে ইমিডিয়েটলি আমি কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করছি। সিনক্রোনাইজ করছি যে—আমি এখানে সময় দেব না। দিলেইতো কোচিং সেন্টারে যাবে, কেন আমি সময় দেব? আমি তাদেরকে ভর্তি হতে তাড়াতাড়ি চেষ্টা করব।

গত ২১ এপ্রিল দেশব্যাপী একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।