Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ৯৭৮ পরীক্ষার্থী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ৯৭৮ পরীক্ষার্থী

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৯৭৮ জন পরীক্ষার্থী। চার জেলার মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতির সংখ্যা ময়মনসিংহ জেলায়। এই জেলায় প্রথম দিন ৬০টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৫০ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ৪৬৬ জন পরীক্ষায় বসেনি।

 

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৩ হাজার ৩০০ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ১২ হাজার ৩২২ জন ও অনুপস্থিত ছিলেন ৯৭৮ জন।

 

বোর্ড সূত্রে জানা যায়, ময়মনসিংহে ৬০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫০ হাজার ৫৮৮ জন, অনুপস্থিত ছিলেন ৪৬৬ জন। জামালপুরে ৫২টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৭ হাজার ১৯১ জন, অনুপস্থিত ২৩৬ জন। নেত্রকোণায় ২৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ২১ হাজার ৩৭৫ জনের মধ্যে অনুপস্থিত ১৮৭জন। শেরপুরে ১৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৪ হাজার ১৪৬, অনুপস্থিত ৮৯ জন। পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সামছুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা আছে। এ ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।