Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এসএসসিতে ফেল করায় ফুফুর বাড়ীতে যে কাণ্ড ঘটালেন কথা

admin • 12 May 2024, 06:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসিতে ফেল করায় ফুফুর বাড়ীতে যে কাণ্ড ঘটালেন কথা

মাগুরায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কথা সাহা (১৬) নামে এক শিক্ষার্থী চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। কথা সাহা মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রাজ কুমার সাহার মেয়ে। সে বিনোদপুর ননিবালা বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নিয়েছিল।

শিক্ষার্থীর বাবা রাজ কুমার সাহা জানান, গত পাঁচ দিন আগে মাগুরা শহরের নতুন বাজার ফুফুর (পিসি) বাড়িতে বেড়াতে আসে কথা সাহা। রোববার (১২ মে) পরীক্ষার ফলাফল ঘোষণা হলে সে অকৃতকার্য হয়। এই খবরটি জানতে পেরে সে দুপুর ১২টার দিকে চারতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এ বিষয়ে কথার আত্মীয় অরুন সাহা বলেন, শহরের নতুন বাজার পাঠশালা স্কুলের চারতলা ভবনে আমার পরিবার থাকে। বাড়িতে কথা সাহা এবং আমার স্ত্রী দুজনেই ছিলেন। আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা হলে আমার স্ত্রী জানতে পারে সে গণিতে ফেল করেছে। এই খবরটি কথা সাহা শুনে সে কাউকে কিছু না জানিয়ে চারতলার ছাদে গিয়ে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ জানান, রোগী চারতলা থেকে লাফ দেয়ায় শারীরিকভাবে আঘাতের শিকার হয়েছে। বিশেষ করে পায়ে, মাজায় এবং স্পাইনাল কর্ড মারাত্মকভাবে আঘাত পেয়েছে। এই কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।