Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

এলসি-টিটির টাকা পাঠানোর নামে ভুয়া ব্যাংক স্লিপে প্রতারণা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এলসি-টিটির টাকা পাঠানোর নামে ভুয়া ব্যাংক স্লিপে প্রতারণা

ভুয়া ব্যাংক স্লিপ প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মে) রাজধানী ঢাকার বনানী থানাধীন মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, আরিফ আবেদীন ওরফে জিসান (৪৪), অনিক হোসেন (২৮), শাওন আহম্মেদ (২৭) ও নাসিম খান (২৮)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের জড়িত বলে স্বীকার করেছে।

ডলার সংকটের কথা বলে, বিদেশ থেকে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের জন্য বিদেশি কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টে এলসি, টিটির টাকা প্রেরণের নামে ভুয়া ব্যাংক স্লিপ প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের নামে প্রতারণার মাধ্যমে ভুয়া বিল তৈরি করে প্রতারণা করে আসছিল। এছাড়াও তারা পরস্পর যোগসাজশে অবৈধ বিটকয়েনের ব্যবসা করছিল। মামলা দায়েরপূর্বক তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।