Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এরশাদের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ নিয়ে সংঘর্ষ

admin • 14 Jul 2023, 08:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এরশাদের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ নিয়ে সংঘর্ষ

ময়মনসিংহে জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিলাদ শেষে খাবার নিয়ে এ সংঘর্ষ হয় বলে দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন।

 

শুক্রবার বিকেলে নগরীর গঙ্গাদাশ গুহ রোডস্থ সুন্দর মহলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।

 

জানা যায়, ওই কার্যালয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের বাস ভবনও। সেখানে রওশন পন্থীরা মিলাদ মাহফিলের আয়োজন করে।

 

মিলাদ শেষে খাবার নিয়ে হট্টগোল বেধে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন আহত হলেও সাইফুল ও মজিবর নামে দুজনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়।

 

ময়মনসিংহ মহানগরের আহবায়ক আব্দুল আওয়াল সেলিম বলেন, বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। মিলাদে লোকজন বেশি ছিল এবং খাবারও যথেষ্ট ছিল। কিন্তু বিতরণে কিছুটা দেরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হলে পুলিশ সুন্দর মহলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।