Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয় : হাইকোর্ট

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয় : হাইকোর্ট

এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয়, তাদের কাজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। নাটোরের গুরুদাসপুরে ‘জয় বাংলা’ স্লোগানের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বরখাস্তের ঘটনায় এমন মন্তব্য করেছেন হাইকোর্টের এক বিচারপতি।

বুধবার হাইকোর্টের তলবে আদালতে হাজির হন নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। আদালতকে জানান, স্থানীয় এমপির নির্দেশে দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন তিনি।

পরে আদালত ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেন। আদালত বলেন, ভুল করলে শুধু এমপি‌ নয় প্রধানমন্ত্রী কিংবা বিচারপতিদেরও সমালোচনা করা যাবে। এতে কারও মানহানি হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। পরে বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার করে ৭ই নভেম্বরের মধ্যে আদালতে লিখিত ভাবে তা জানাতে প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন আদালত।

বুধবার বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গেল ২৬ আগস্ট 'জয় বাংলা শ্লোগান দেয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত' শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে এনে রিট আবেদন করেন ড. বশির আহমেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।