Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এবার মহাসমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

admin • 08 Nov 2024, 08:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার মহাসমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার এবং ১৭ জনের বেশি শিক্ষার্থীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশীরা। এ সময় একই দাবিতে মহাসমাবেশ করারও ঘোষণা দেন তারা।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘মার্চ ফর প্রোটেস্ট’ শীর্ষক এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে আগামী ২৩ নভেম্বর শাহবাগে জাদুঘরের সামনে একই দাবিতে মহাসমাবেশের ঘোষণা দেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন- ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন, গণঅধিকার পরিষদের (মিয়া মশিউজ্জামান) যুগ্ম সদস্য সচিব তারেক রহমান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।