Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে: নাহিদ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে: নাহিদ

পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনেরও আশা ব্যক্ত করেন তিনি। সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহলে বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ বলেন, এবার প্রথম হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।

 

তিনি বলেন, রাষ্ট্রের নবায়ন হোক চাই। জুলাইয়ে মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি একই থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।

 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।

 

নাহিদ এসময় আরও বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। ফ্যা'সি'বা'দের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলেও জানান নাহিদ।

 

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তবর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।