Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

এবার প্রকাশ্যে আসলো কুবি শিবিরের সভাপতি- সেক্রেটারি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এবার  প্রকাশ্যে আসলো কুবি শিবিরের সভাপতি- সেক্রেটারি

এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ নিয়ে সাংবাদিকদের দাওয়াত দিলে তাঁদের পরিচয় পাওয়া যায়।

 

জানা গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি। এবং সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রতিবেদককে ফোন করেন সেক্রেটারি মাজহারুল ইসলাম। তখন তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রির্সোটে কুবির ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে “ নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন” এই নামে একটি অনুষ্ঠান হওয়ার বিষয়ে জানান।

 

এবং প্রতিবেদককে এই অনুষ্ঠানের সংবাদ কভারেজ দিতে বলেন। এই সময় প্রতিবেদকের প্রশ্নের জবাবে সভাপতির পরিচয় জানান তিনি। তবে কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে প্রশ্ন করলে তিনি পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা বলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।