Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

এবার নিজের বিশেষ অঙ্গ কেটে ফেললেন যুবক!

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এবার নিজের বিশেষ অঙ্গ কেটে ফেললেন যুবক!

বরগুনায় এক যুবক (ট্রান্সজেন্ডার) নিজ অন্ডকোষ ও বিশেষ অঙ্গ কেটে ফেলেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অঙ্গ বিহীন গুরতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে নেয়া হয়েছে।

 

ঐ যুবকের নাম সুমন। সে বরগুনা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্হাপনা কার্যালয়ে কাজ করতো। তার বাড়ী বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আবাসনে। সুমন ট্রান্সজেন্ডার স্বভাব ছিল বলে জানা গেছে। তার পালিত বাবার নাম জাহাঙ্গীর, মায়ের নাম খুশি বেগম।

 

খোঁজ নিয়ে জানা যায়, আজ ৯ ফেব্রুয়ারী রাত পৌনে আটটার সময় গোপনাঙ্গ ও অন্ডকোষ বিহীন বরগুনা জেনারেল হাসপাতালে আনা হয়। এসময় তার সঙ্গে থাকা এলাকাবাসী জানান সুমনের বিশেষ অঙ্গ থেকে রক্ত ঝরছে বলে ডাক চিৎকার দেয়। এসময় তারা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা বলেন, সুমনের সঙ্গে বদ জীনের নজর রয়েছে। তারাই এই কাজ করতে পারে বলে ধারণা।

 

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিমেল পাল বলেন, রোগীর সঙ্গে তার কোন গোপনাঙ্গ ছিলনা। তিনি বলেন রোগীকে জিজ্ঞেসা করলে কখনো বলেন নিজে কেটেছে আবার কখনো বলে ঘটনার সময় ঘুমে ছিলেন। আমরা এখান থেকে তার বিশেষ অঙ্গের জায়গায় রক্ত পড়া কমানোর প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।