Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

এবার আন্তঃনগর ট্রেনে মিলবে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এবার আন্তঃনগর ট্রেনে মিলবে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই

বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। দেশের যোগাযোগ ইতিহাসে এক ডিজিটাল বিপ্লব ঘটিয়ে এবার চলন্ত ট্রেনেই সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় ইলন মাস্কের বিশ্বখ্যাত স্পেস-এক্স কোম্পানির ‘স্টারলিংক’ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে যে তিনটি ট্রেনে যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন সেগুলো হলো: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, বর্তমান সময়ে যাত্রীদের দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ একটি বড় চাহিদা। আগে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো, যা ট্রেন চলন্ত অবস্থায় প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু স্টারলিংক সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করায় গভীর জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ এবং অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংক ভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের কাজ সহজেই করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।