Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

এবার অসুস্থ মেয়ে ইলহাম, দোয়া চাইলেন তিশা

admin • 18 Feb 2024, 04:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার অসুস্থ মেয়ে ইলহাম, দোয়া চাইলেন তিশা

কয়েক সপ্তাহ আগেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় নির্মাণের মাধ্যমে খ্যাতি লাভ করা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে। ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।

 

ফারুকীর অসুস্থতার রেশ কাটিয়ে উঠলেও এবার ফের দুঃসংবাদ তাদের পরিবারে। একমাত্র মেয়ে ইলহামের অসুস্থতার কথা জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে অসুস্থ মেয়ের একটি ছবি পোস্ট করেন তিশা। ছবিতে একমাত্র মেয়ের হাতের ছবি দেখা যাচ্ছে। হাতে ক্যানুলা।

 

অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন, প্লীজ।’

 

তবে মেয়ে ইলহামের কী হয়েছে- সেটি উল্লেখ করা নেই পোস্টে। এমনকি তার শারীরিক অবস্থা কেমন এবং এখন কোথায় রয়েছেন, তাও উল্লেখ করেননি। তবে পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তিশা-ফারুকী দম্পতির মেয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।